ক্রাউড ফান্ডিং

The Guardian Assets ইক্যুইটি ভিত্তিক ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায় শেয়ার হস্তান্তরের মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ দেয় এবং বিনিয়োগকারীদের অংশীদারিত্ব লাভের পথ উন্মুক্ত করে। TheGuardianAssets এর মাধ্যমে আপনি পেতে পারেন একটি সুগঠিত পরিকল্পনা, প্রচারণা ও অর্থ সংগ্রহের কৌশল।

ভেঞ্চার ফান্ড

The Guardian Assets বিশ্বাস করে, সঠিক গাইডলাইন এবং ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে এই ধরণের বিনিয়োগ শুধু উদ্যোক্তাদের নয়, বিনিয়োগকারীদের জন্যও অত্যন্ত লাভজনক হতে পারে। আমাদের বিশ্লেষণভিত্তিক কনসালটেন্সির মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন উদ্যোগে ভেঞ্চার ফান্ড প্রয়োগ করা সঠিক হবে, কিভাবে বিনিয়োগের রিটার্ন নির্ধারণ করা যায় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা কীভাবে যাচাই করবেন।

ছোট পরিসরে ব্যবসায়িক বিনিয়োগ

Guardian Asset Management ছোট পরিসরের ব্যবসায়িক বিনিয়োগে অংশ নিয়ে থাকে এমনভাবে, যাতে নতুন উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক সহায়তার পাশাপাশি পরিকল্পনা, হিসাবনিকাশ, এবং বাজারসংক্রান্ত পরামর্শ পান। এর ফলে ব্যবসাটি ধীরে ধীরে লাভজনক ও টেকসই হয়ে ওঠে, এবং স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা গড়ে তোলার একটি মজবুত ভিত্তি তৈরি হয়।

সম্পদ ব্যবস্থাপনা

এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের সম্পদকে নিরাপদ ও লাভজনকভাবে পরিচালনা করে — অর্থাৎ সম্পদ রক্ষা, বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতায় ভূমিকা রাখে।

আর্থিক পরামর্শ

Guardian Asset Management একজন পেশাদার আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করে, যারা গ্রাহকের আর্থিক অবস্থা বিশ্লেষণ করে ব্যক্তিগত, পারিবারিক কিংবা ব্যবসায়িক আর্থিক পরিকল্পনা তৈরি করে দেয়।

শেয়ার বাজার বিষয়ক সহায়তা

Guardian Asset Management শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী গ্রাহকদের জন্য পেশাদার সহায়তা প্রদান করে। এর ফলে বিনিয়োগকারীরা আরও সচেতনভাবে শেয়ার বাজারে অংশগ্রহণ করতে পারে এবং দীর্ঘমেয়াদে মুনাফা অর্জনের সুযোগ পায়।
কোনো পরিকল্পনা শুরু করার আগে আমাদের সাথে যোগাযোগ করুন, আলোচনা সাপেক্ষে আমরা সর্বোত্তম প্ল্যান তৈরি করতে সহায়তা করে থাকি।